ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে এক নারীর মৃত্যু

মিরাজ খান মানিকগঞ্জ সংবাদাতা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী গ্রামে আজ বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ রোববার বিকেলে বাড়ির পাশের মাঠে ছেলেকে সাথে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে যান সূর্য রানী। ঘাস কাটার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়।বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। এসময় সাথে থাকা তাঁর দশ বছরের ছেলে ও অপর এক নারী আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বজ্রপাতে নিহত সূর্য রানী সরকার (৩২) এবং আহত তাঁর ছেলে বাঁধন (১০), প্রতিবেশী মায়া রানী সরকার (৪০) মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সূর্য রানী সাইংজুরী গ্রামের যোগেশ সরকারের স্ত্রী।

স্থানীয় লোকজন ওই তিন জনকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সূর্য রানীকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে এক নারীর মৃত্যু

০৮:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫