ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাথরঘাটায় জনস্বার্থে সাঁকো তৈরি করছে বাংলাদেশ নৌ বাহিনী

নাজমুল ইসলাম সৈকত, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটায় বেড়িবাঁধ ভেঙে পড়ায় নাচনাপাড়া, কাঠালতলী ও চরদুয়ানী সংযোগ সড়কে, চলাচলে ভোগান্তি হওয়ায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে অস্থায়ী সাঁকো নির্মান করা হচ্ছে।

নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা এর উদ্যোগে গতকাল (১ জুন) এর নির্মাণ কাজ শুরু করা হয়।

এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি (২৯ মে) গভীর রাতে উপকূল অতিক্রম করেছে। এতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বেড়িবাঁধের এই সংযোগ সড়কটি ভেঙ্গে যায়।

জানা গেছে, অস্বাভাবিক জোয়ারের কারণে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হলতা নদীর বেড়িবাঁধ মানিকখালী অংশ ভেঙ্গে প্রায় ৬ টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হল মানিকখালী, নাচনাপাড়া, জ্ঞানপাড়া, উত্তর কাঠালতলী, কেরামতপুর ও পুটিমারা। এতে প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

স্থানীয়রা অভিযোগ করেন, চলতি বছরের ৮ আগস্ট মানিকখালি গ্রামের কিছু সংখ্যক মানুষ বেড়িবাঁধের একটি অংশ পানির সংকট নিরসনের জন্য কেটে ফেলে। পরবর্তীতে স্থানীয় জনগণের দাবির কারণে এবং প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড ওই বেড়িবাঁধ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করেন। উপজেলা কাকচিড়া ইউনিয়নের রাজু মিয়া নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মেরামতের কাজ পেয়ে মাটির কাজ শুরু করেন। কিন্তু কিছুদিন পর অজ্ঞাত কারণে বেড়িবাঁধ মেরামতের কাজ বন্ধ রাখে। নিম্নচাপের কারণে অসমাপ্ত কাজের জায়গায় পানির চাপে আবার ভেঙ্গে যায়।

এ ব্যাপারে নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় অনেক ঘর-বাড়ি তলিয়ে গেছে ও ২ পাড়ের মানুষের চলাচলের ব্যাপক ভোগান্তি হয়েছে। আজ বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে যে সাঁকো হচ্ছে তাতে কিছুটা হলেও ভোগান্তি কমবে। এজন্য বাংলাদেশ নৌবাহিনী নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন পান্না বলেন, বেড়িবাঁধটি ভেঙ্গে পরায় চলাচলে চরম ভোগান্তি হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও স্থানীয়রা মিলে চলাচলের জন্য একটি অস্থায়ী পোল নির্মান করা হচ্ছে। এতে নৌবাহিনী আমাদের যথেষ্ট সহায়তা করেছে তাদেরকে ধন্যবাদ ও জানান তিনি।

এব্যাপারে লেঃ সৈয়দ মাসরুর সালেকিন মারুফ সাংবাদিকদের বলেন, ২৯ শে মে নিম্নচাপের কারণে বেড়িবাঁধ সহ ২০ মিটার রাস্তা ভেঙে পড়ে, ফলে এই এলাকার ৫টি গ্রামের মধ্যে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে এবং জন দুর্ভোগ এর সৃষ্টি হয়। এই সমস্যা নিরসনের জন্য বাংলাদেশ নৌবাহিনী ও স্থানীয় প্রশাসন এর সহযোগিতায় বেড়িবাঁধ সংলগ্ন অস্থায়ী সাঁকো (পোল) নির্মান এর কাজ করা হচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ নৌবাহিনী এ ধরনের জনস্বার্থমূলক কার্যক্রম করছে এবং সবসময় অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পাথরঘাটায় জনস্বার্থে সাঁকো তৈরি করছে বাংলাদেশ নৌ বাহিনী

০৮:০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫