
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:
উৎসব ভাতা বাড়ানোর দাবিতে আগামীকাল বৃহস্পতি বার কর্মবিরতির ডাক দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী। বর্তমান অন্তর্বর্তী সরকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ভাতা ২৫ শতাংশ বাড়ালেও কর্মচারীদের ভাতা না বাড়ানোয় তাঁরা এ কর্মসূচির ডাক দেন।
বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় মোঃ হাবিবুর রহমান (আদনান হাবিব) এ তথ্য জানান। ‘আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকার ঈদের আগে আমাদের ২৫ শতাংশ উৎসব বোনাস বৃদ্ধি করার দাবি মেনে নিক। অন্যথায় আমরা ঈদের পরে কঠোর কর্মসূচি দেব।’ তিনি বলেন, সারা দেশে এমপিওভুক্ত বিদ্যালয়ের কর্মচারী । অল্প বেতনে তাঁরা যুগ যুগ ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন। তাঁরা সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকার তাঁদের দাবির প্রতি ভ্রুক্ষেপ করছে না। তাই বাধ্য হয়ে তাঁরা কর্মসূচি দিয়েছেন।
সংগঠনটির নেতারা জানান, তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের পক্ষ থেকে এর আগে শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আশ্বাস দিয়েছিলেন, কর্মচারীদেরও সমানুপাতিক হারে ভাতা বারানো হবে। কিন্তু শুধু শিক্ষকদের ভাতা বাড়ানোয় তাঁরা হতাশ। এ জন্য কর্মচারীরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নওগাঁ জেলার, বদলগাছী উপজেলাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসা এমপিওভক্ত কর্মচারীগণ পূর্ণ দিন কর্ম বিরতির সিদ্ধান্ত গ্রহণ করেন।আগামী ০১/০৬/২০২৫ তারিখে ঢাকাতে অবস্থান কর্মসূচি পালন করবেন।
প্রতিনিধির নাম 



















