বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মাটিরাঙ্গার সীমান্ত আবারও ১৯ নাগরিককে পুস ইন করেছে ভারত

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা খাগড়াছ‌ড়ি মা‌টিরাঙ্গার সীমান্ত দিয়ে আবারও ভারতীয় ১৯ নাগ‌রিক‌কে পুস ইন ক‌রেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ।

২৬ মে ২০২৫ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপিপাড়া এলাকার সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়। পুশ ইন নাগরিকদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে । তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়েছে।

বিভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, পুশ ইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের জোরপূর্বক পুশ ইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

এর আগে চলতি মাসে দফায় দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৮০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ।

থেকে আরও পড়ুন