ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটে যুবদলের দুইটি ইউনিটের আহবায়কের নাম ঘোষণা

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে গতিশিল করার লক্ষ্যে দুইটি ইউনিটের আহবায়কের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাগেরহাট সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মোঃ আবুল হাসান এবং পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে সুমন পাইকের নাম ঘোষণা করেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম সাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

সম্প্রতি বাগেরহাট সফর করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মনোনয়ন মুন্না। সংক্ষিপ্ত আলোচনার অনুষ্ঠানে বাগেরহাটে জেলা যুবদল পৌর ও উপজেলার কোন কমিটি নেই বলে কেন্দ্রীয় নেতার দৃষ্টি আকর্ষণ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষন সমাবেশের বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না বলেন, অনতি বিলম্বে ত্যাগি নেতাদেরকে বাগেরহাট সদর ও পৌরসভা যুবদলের আহবায়কের পদটির দায়িত্ব দেয়া হবে।

তারই ধারাবাহিকতায় শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাগেরহাট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসান ও বাগেরহাট পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাইককে স্ব স্ব ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করেন। কথা হলে দুই ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসান ও সুমন পাইক বলেন সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবদল এই সিদ্ধান্ত নিয়েছে। তারা যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে ধন্যবাদ জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাগেরহাটে যুবদলের দুইটি ইউনিটের আহবায়কের নাম ঘোষণা

০৮:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫