
কয়রা (খুলনা) প্রতিনিধি
সমগ্র দেশে চলমান তীব্র তাপদাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। চারিদিকে চলছে অস্থিরতা। তদুপরি বিদ্যুৎ ভেলকির কারণে জনজীবনে স্বস্তি ফিরে পাচ্ছে না শ্রমজীবী মানুষ। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতী শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান চরমভাবে বিঘ্নিত হচ্ছে। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে টিনের চাল ভবনে তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বেশি থাকায় শ্রেনি কক্ষে পড়াশোনা করতে কোমলমতি শিশুদের দুরুহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চলমান তাপমাত্রা পেরিয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস হওয়াতে রাস্তাঘাটে বের হওয়া মানুষজন পড়েছেন চরম ভোগান্তিতে। তাপদাহে অতিষ্ঠ হয়ে গেছেন সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবীরা। তৃষ্ণা মেটাতে কেউ কেউ দোকান থেকে ঠাণ্ডা শরবত ও জুস কিনে পান করলেও অনেক শ্রমজীবী মানুষ সেই সামর্থ্য রাখেন না।
এই বাস্তবতা বিবেচনায় রেখে তরুণ সমাজ কয়রার তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবীদের মধ্যে বিনামূল্যে লেবুর শরবত ও সুপেয় পানি বিতরণ করেছে ।
বেলা ১১টায় কয়রা উপজেলার সদরে এই শরবত বিতরণ করা হয়।কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আ. ব. ম. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, শিক্ষক আশিকুল ইসলাম, আসলাম হোসেন ও আকবার আলীসহ আরও অনেকে। সকল শ্রেণীর মানুষের কাছে জানতে তারা বলেন,এই গরমে সারাদিন রাস্তায় কাটাতে হয় মাঝে মধ্যে তাপদাহে
মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। আজকে যখন এক গ্লাস ঠাণ্ডা শরবত হাতে পেলাম, মনে হলো যেন নতুন জীবন ফিরে পেলাম।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ গরমে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জন্য এক পশলা শান্তির বাতাস হয়ে আসে। যুবকদের এমন কার্যক্রমে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
