বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার পরিচিতি সভায় খেলার মাঠ ও স্থায়ীভাবে নামাজ আদায় স্থানের দাবী

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

প্রবাসীদের অধিকার আদায়, স্বার্থ রক্ষা ও উন্নয়নে কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি অভিজাত হলরুমে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা আগমন করলে আনকোনা প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। তারপরে সিলেট,‌ ঢাকা, মাদারীপুর,‌ শরিয়তপুর, কুমিল্লা, ব্রাম্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী,‌ চাঁদপুর,‌ চট্রগ্রাম সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় কমিটির সভাপতি নতুন ব্যাজ ও পরিচয় কার্ড পরিয়ে দেন এবং সাধারণ সম্পাদক প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানে আনকোনা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শাহ মোঃ তাইফুর রহমান ছোটন।

দ্বিতীয় পর্বে আনকোনা শাখা কমিটির নবনির্বাচিত সভাপতি মহাব্বাত হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ও সহ সভাপতি শাহীন ফকিরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির কেন্দ্রীয় কমিটির সভাপতি উদ্দিন শামীম।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আনকোনা শহরের মেয়র দানিয়েলে সিলভেত্তি ও আনকোনা শহরের কাউন্সিলর দে আন্জেলিস।

অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বক্তব্যের মাধ্যমে ইতালিয়ান মেয়র দানিয়েলে সিলভেত্তিকে প্রবাসীদের স্বার্থে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি উত্থাপন করেন। এরমধ্যে উল্লেখযোগ্য যুবকদের জন্য একটি খেলার মাঠ, এবং‌‌ মুসলিম সম্প্রদায়ের স্হায়ীভাবে নামাজ আদায়ে‌‌ একটি স্থান প্রদানের জোর দাবি করেন।

এসময় সংগঠনের আনকোনার নতুন কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির উপদেষ্টা শাহ মো. তাইফুর রহমান ছোটন, সহ‌ সভাপতি হাসাদুর রহমান হান্নান, লায়লা শাহ, শাহীন খলিল কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, জিয়াউল হোসেন জিয়া, সংগঠনের নাপোলি শাখার সভাপতি হাজী কবির মোড়ল ‌সহ আনকোরা বিভিন্ন আঞ্চলিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ।

শেষে অনুষ্ঠানে আমন্ত্রিত সকল কেন্দ্রীয় কমিটির অতিথিদের বিশেষ সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

থেকে আরও পড়ুন