বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

রাস্তার অপর নাম পুকুর হওয়ায় চলা চলে কষ্ট পুহাচ্ছে দমদম বাসি

ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলা ধীন পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউনিয়নের দমদম গ্রামীণ রাস্তার বেহাল দশা। পানছড়ি বাজার হতে শনটিলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা।

রাস্তা দিয়ে প্রতিনিয়তই আসা-যাওয়া করছে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহন। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে রিকশা ও অটোরিকশার যাত্রীরা যেমন নাকাল হচ্ছেন, তেমনি প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

বিশেষ করে রাতে এই রাস্তা দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির একপাশে পাহাড় কাটা ও অপর পাশে বসতবাড়ি ঘরে উঠায় এই সমস্যাটি দেখা দেয়। এ রাস্তা দিয়ে পায় ৮ থেকে ৯ হাজার জনগণ চলাচল করে। দীর্ঘদিন যাবত রাস্তার কোন কাজ হচ্ছে না।পানি জমাট স্থানে পূর্বে নাসি ছিল। বর্তমানে তা বন্ধ করে দিয়েছেন বলে এলাকাবাসীর বলেন। তিন কিলোমিটার রাস্তার মাঝে বেশ কয়েকটি স্থানে এই সমস্যা দেখা যায়।

পানছড়ি বাজার হতে শনটিলা এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এ নিয়ে ভোগান্তি পোহাতে হয় এ রাস্তা দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের। রাতে এ সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানালেন একাধিক অটোচালক।

অটোচালক ফারুক হোসেন বলেন , এই রাস্তায় চলাফেরা করতে অনেক কষ্ট হয়। আমরা এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি। বর্ষাকালে হাটু সমান পানি ও রাস্তা ভাঙ্গা কারণে গাড়ি প্রায়ই বিকল হয়ে যায়। বেশির ভাগ রাস্তা ভেঙে গর্তে পরিণত হওয়ায় অটো থেকে যাত্রীদের নামিয়ে তারপর গর্ত পাড় হতে হয়। রাতে চলাচল করতে খুবই কষ্ট হয়।

গ্রামবাসীর পক্ষ হতে আলমগীর হোসাইন বলেন, গ্রাম হতে পানছড়ি বাজারে যেতে এ রাস্তা দিয়ে যেতে হয় অনেক কষ্ট পোহাতে হয়। হাঁটতে গেলেই হোঁচট খেতে হয়। বর্ষাকালে এ রাস্তা দিয়ে হাটা খুবই কষ্টসাধ্য। এ রাস্তাটি  অতিদ্রুত মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা।

থেকে আরও পড়ুন