ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুইমারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উসকানি মূলক বক্তব্য, শ্লোগান ও হত্যার হুমকির প্রতিবাদ জামায়াতে ইসলামীর

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উসকানিমূলক বক্তব্য ও শ্লোগান ও হত্যার হুমকি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা আমীর মো: রফিকুল ইসলাম মঙ্গলবার ( ৬ মে ২০২৫) এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতে তিনি বলেন, ৫ মে সোমবার বিকেল ৫ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুইমারা উপজেলা শাখার একটি মিছিল থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে হত্যার হুমকি দিয়ে উসকানিমূলক শ্লোগান দেওয়া হয়। মিছিল পরবর্তী সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে ফ্যাসিবাদি ভাষায় যে বক্তব্য ও শ্লোগান দেওয়া হয়েছে তা কোন রাজনীতিবিদের ভাষা হতে পারেনা। ফ্যাসিবাদীরাও বিরোধী দলের বিরুদ্ধে এমন উসকানিমূলক বক্তব্য দিতো।

বিএনপির মতো একটি দায়িত্বশীল সংগঠন একজন ব্যাক্তির ফেসবুক স্টাটাসকে কেন্দ্র করে একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে উসকানিমূলক বক্তব্য দিবেন তা কিছুতেই কাম্য নয়। কোনটি ব্যক্তির বক্তব্য আর কোনটি দলীয় বক্তব্য এমন বিচার বিশ্লেষণের নূন্যতম যোগ্যতা রাজনীতিবীদদের থাকা উচিত। আওয়ামী স্টাইলে যে কোন কিছুর সাথে জামায়াত-শিবিরকে জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদি আচরণের নামান্তর।

আমরা হুশিয়ার করে বলে দিতে চাই, জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদকে মানুষ গ্রহণ করবেনা। কেউ যদি ফ্যাসিবাদের ভাষাকে পুন:প্রতিষ্ঠিত করতে চায় তাহলে জনগণ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জামায়াতে ইসলামীর দায়িত্বশীল ব্যক্তি নন এমন একজন ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে একটি দলের বিরুদ্ধে কর্মসূচী বাস্তবায়ন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশের কোথায় হয়েছে কিনা আমাদের জানা নেই। একজনের বক্তব্য আরেকজনের উপর চাপিয়ে দিয়ে জামায়াত-শিবির নেতৃবৃন্দকে হত্যার হুমকি দিয়ে বিএনপি নেতৃবৃন্দ কি বুঝাতে চান সেইটা আমাদের বোধগম্য নয়।

আমরা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভবিষ্যতে এমন উসকানিমূলক বক্তব্য ও শ্লোগান থেকে বিরত থাকার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এমন উসকানিমূলক বক্তব্য অব্যাহত রাখলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

গুইমারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উসকানি মূলক বক্তব্য, শ্লোগান ও হত্যার হুমকির প্রতিবাদ জামায়াতে ইসলামীর

০৪:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫