ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুইমারায় জামায়াতের বিরুদ্ধে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির বিরুদ্ধে জামায়াত শিবিরের ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ মে সোমবার বিকালে গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুইমারা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোশ্যাল ইসলামী ব্যাংকের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গুইমারা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আলাউদ্দীন আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা ছাত্রদলের আহবায়ক পারভেজ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাফিজুল ইসলাম টিপু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, যুগ্ন সাধারণ সম্পাদক সালমান হোসেন, সহ সভাপতি শেখ ইব্রাহিম, সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

বক্তাগন ক্ষোভ প্রকাশ করে জামায়াত শিবিরকে হুশিয়ার উচ্চারণ করে অপপ্রচার বন্ধের জন্য কঠিন বক্তব্য প্রদান করেন এবং বিএনপির নেতাদের জড়িয়ে চাঁদাবাজির প্রমান করার জন্য চ্যালেন্স ছুড়ে দিয়ে ষড়যন্ত্র বন্ধের আহবান জানান। জামায়াতকে রাজনৈতিক ও আইনিভাবে মোকাবেলা করা হবে বলেও ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে জামায়াতের কথিত গুটিকয়েক নেতা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সোহাগসহ গুইমারা উপজেলা বিএনপির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছিলো সেই প্রসঙ্গে গুইমারা উপজেলা বিএনপি অদ্যকার বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে জামায়াতে ইসলামীর
কথিত নেতাকর্মীদের চাঁদাবাজী প্রমানে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

গুইমারায় জামায়াতের বিরুদ্ধে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

০৭:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫