ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

অপপ্রচারের দাবিতে নিন্দা ও প্রতিবাদ থানায় জিডি

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

দৈনিক কালবেলা পত্রিকার মাল্টিমিডিয়ার অনলাইন সংস্করণে বাগেরহাটে মে দিবসের র‌্যালীতে জয়বাংলা শ্লোগান দেওয়া হয়েছে বলে যে ভিডিও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় বলে দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি নেতৃবৃন্দ। পহেলা মে রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল চক্রান্ত করে বিএনপির রাজনৈতিক সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে দৈনিক কাল বেলার অনলাইন সংস্করণে মিথ্যা ভিত্তিহীন ও এডিট করা এই ভিডিওটি প্রকাশ করেছে। শ্রমিক সমাবেশের সম্পূর্ণ ভিডিও আমাদের কাছে ধারণ করা রয়েছে। এমন মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বিবৃতিদাতারা হলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, খান মনিরুল ইসলাম, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে পহেলা মে রাতেই এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সংগঠন ও সংগঠনের নেতাকর্মীদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে মিথ্যা ভিডিও প্রচার করেছে বলে উল্লেখ করে জিডি করেন বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সর্দার লিয়াকত আলী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

অপপ্রচারের দাবিতে নিন্দা ও প্রতিবাদ থানায় জিডি

০৯:৫৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫