ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মহান মে দিবস উপলক্ষে মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধিঃ

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো দেশের নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১লা মে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়,র‍্যালীটি মহালছড়ি বাজার প্রদক্ষিণ করে আবার ও উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ। র‍্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তারা বলেন, “শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক স্থাপন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এই দিবস শুধু শ্রমিকদের অধিকার সংরক্ষণের আহ্বান নয়, বরং একটি নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ গড়ে তোলার দাবি তুলে ধরে।”

সভার সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, “বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি।” তিনি আরো বলেন, একজন শ্রমিক তার জীবনের আয়ু ক্ষয় করে শ্রম প্রদান করে, যদি আপনি সরকারি জড়িপ গুলোর দিকে তাঁকান তো সহজেই বুঝতে পারবেন, এজন্য সকলকে এই শ্রমিকদের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মহান মে দিবস উপলক্ষে মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

০৫:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫