
(মানিকগঞ্জ সংবাদদাতা)
আজ মানিকগঞ্জ সদর উপজেলার বাসষ্ট্যান্ড এলাকার দ্যা নিউ গ্রীন লাইফ হসপিটালে ডিএমএফ হতে পরালেখা করে ডাক্তার পদবী ব্যাবহার করা প্রদীপ বসুর বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এই প্রদীপ বসু বিভিন্ন সময়ে মানুষের সাথে নানা ভাবে প্রতারনা করে আসছিল। তার নিজস্ব লোকবল দিয়ে অল্প টাকায় প্রফেসার ডাক্তার দেখিয়ে দিব বলে হাসপাতালের নিরীহ রোগীদেরকে ভাগিয়ে আন্ত।
তিনি প্রেসক্রিপশনে ডাক্তার কেটে শুধু ( ডা) লিখে নিজেকে সোহরাওয়ার্দী মেডিকেলের বড় প্রফেসর বলে চালিয়ে যাচ্ছিলে।
তার প্রেস্কিপশন ভরে পরীক্ষা নিরীক্ষা লেখা এবং এন্টিবায়োটিক ও স্টেরয়েড সহ যেসব ড্রাগ প্রেস্ক্রাইবের অনুমতি নেই সেসব ড্রাগ প্রেস্ক্রাইব করা সহ নানা রকম প্রতারনা করে আসছিল।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট প্রদীপ বসুকে ৫০ হাজার টাকা জরিমান করেন এবং আগামীতে এ কাজ থেকে বিরত থাকতে বলেন। এর পরবর্তীতে এধরনের প্রতারনার আশ্রয় নিলে তাকে গ্রেপ্তারকর হবে বলে জানিয়ে দেন।
প্রতিনিধির নাম 



















