ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ ৭ আসামি গ্রেফতার

মোঃ ওসমান গণি (ইলি) কক্সবাজার:

কক্সবাজার: কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত মোট সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) গভীর রাতে থানা পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি রয়েছেন দুজন। তারা হলেন—রমজনা আলী (পিতা: মৃত ইউসুফ আলী, মাতা: জরিনা খাতুন) ও খোরশেদ আলম (পিতা: রমজান আলী, মাতা: লায়লা বেগম)। উভয়ের ঠিকানা কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন নাইক্ষ্যংদিয়া এলাকার ৫নং ওয়ার্ড।

অন্যদিকে, পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন—জাগির হোছন, মো. কামাল (পিতা: ছগির আহমদ, ঠিকানা: পশ্চিম ভাদিতলা, ঈদগাঁও ইউনিয়ন), মোহাম্মদ ওবাইদুল্লাহ, হারুন উর রশিদ (পিতা: ছৈয়দ হোসাইন) ও মোহাম্মদ এরশাদ উল্লাহ (ঠিকানা: মধ্যম পোকখালী)। তারা সবাই ঈদগাঁও থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান অভিযান সম্পর্কে বলেন, “অপরাধী যতই চতুর হোক, আইন তার নাগাল পাবে—এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। জনগণের সহযোগিতায় ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চলবে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই সফল অভিযানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ ৭ আসামি গ্রেফতার

০২:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫