
আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি
খাগড়াছড়ির গুইমারায় প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে গুইমারা উপজেলা ছাত্রদল মানববন্ধন করেছে।
সোমবার, ২১ এপ্রিল সকাল ১১ টায় গুইমারা উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ পারভেজ হোসেন এর সভাপতিত্বে প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে গুইমারা উপজেলা বিএনপি, ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে গুইমারা উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ পারভেজ হোসেন এবং সদস্য সচিব আল মামুন বক্তব্য প্রদান করেন। বক্তরা পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আর কোন মায়ের বুক যেন খালি না হয় সে লক্ষ্যে সবাইকে ঐক্য সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহব্বান জানান।
প্রতিনিধির নাম 



















