ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঈদগাঁওয়ে গভীর রাতে পুলিশের অভিযান মুদির দোকানে জুয়ার আসর, ১১ জন গ্রেফতার

মোঃ ওসমান গণি (ইলি) কক্সবাজার :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব বামনকাটা এলাকায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে একটি জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে জুয়ার সরঞ্জামসহ জড়িতদের আটক করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের সময় পূর্ব বামনকাটা এলাকার আব্দুল হকের মুদির দোকানে অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলার সময় ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।”

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—নুরুল আজিম (২৪), পিতা- নজির আহমদ,নুরুল আবছার (২৯), পিতা- মনির আহমদ,রবিউল (২৩), পিতা- নুরুল আজিম,মনির (৩০), পিতা- মৃত জামাল,আনোয়ার হোসেন (২৫), পিতা- মোক্তার হোসেন,মো. রাসেল (২০), পিতা- নুরুল বশর,মো. রফিক (২১), পিতা- রমজান আলী,আব্দুল হাকিম (৪০), পিতা- মৃত হাফিজুর রহমান,মো. জাবেদ (২৮), পিতা- মৃত শামশুল আলম,মো. শাফি (৩৬), পিতা- মো. মোক্তার,আবুল হোসেন (৫০), পিতা- মৃত মো. আলী। তাঁরা সবাই ঈদগাঁও থানার অন্তর্গত পূর্ব বামনকাটা, আউলিয়াবাদ, হাজিপাড়া ও ভিলেজারপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

ওসি মছিউর রহমান আরও জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।” স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জুয়ার আসর চলছিল। পুলিশের এ অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ঈদগাঁওয়ে গভীর রাতে পুলিশের অভিযান মুদির দোকানে জুয়ার আসর, ১১ জন গ্রেফতার

০৯:৩১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫