ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাটিরাঙ্গা অটোরিকশা ভাড়া পু্নঃ নির্ধারণ ও যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ জরুরি

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি::

সাধারণ মানুষের কল্যাণে খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা পৌর শহর এলাকার বিভিন্ন স্থানে বা গন্তব্যে যাতায়াতের জন্য অটোরিকশা ভাড়ার তালিকা পুনঃ নির্ধারণ ও যানজট নিরসনে অটোরিকশা পরিবহন ব্যবস্থাপনায় শৃংখলা ফেরানোর দাবি উঠেছে ।

সাধারণ যাত্রীরা অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে অটোরিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে স্বাভাবিক ভাড়ার তুলনায় বেশি ভাড়া আদায় করছে ।
বিষয়টি নারী যাত্রীদের জন্য বিব্রতকর বলে জানিয়েছেন জনৈকা যাত্রী ।
অটোরিকশা চালক ও সাধারণ মানুষ মনে করেন, পৌরসভা কর্তৃক প্রণীত বিভিন্ন এলাকায় যাতায়াতে অটোরিকশা ভাড়ার তালিকা পুনঃ নির্ধারণ করে সে সব তালিকা দ্রুত সময়ের মধ্যে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন ও স্ব স্ব অটোরিকশা চালকগন তাদের অটোরিকশায় একটি তালিকার সংরক্ষণ করা প্রয়োজন । এতে অটোরিকশা চালক ও সাধারণ যাত্রীদের মাঝে ভাড়া সংক্রান্ত যে পরস্পর বিরোধী অভিযোগ রয়েছে তার অবসান ঘটবে ।

অন্যদিকে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সহ সপ্তাহের অন্যান্য দিন যানজটের সৃষ্টি হয় । এই যানজট নিরসনে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকরী উদ্যোগ নেয়া অত্যন্ত জরুরি বলে মত দিয়েছেন সচেতন মহলের প্রতিনিধিরা । এছাড়াও যত্রতত্র অটোরিকশা চালক কর্তৃক ইউটার্ন বন্ধ ও চালক হিসেবে ১৮ বছরের সনদ যাচাই-বাছাই করণ জরুরি বলে মত দিয়েছেন সচেতন মহল ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মাটিরাঙ্গা অটোরিকশা ভাড়া পু্নঃ নির্ধারণ ও যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ জরুরি

০৫:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫