ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

শুভ নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মহালছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শফিক ইসলাম, মহালছড়ি উপজেলা প্রতিনিধি:

বর্ষবরণ ও বাঙালির চিরায়ত সংস্কৃতি ধারণ করে মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনে।

সোমবার (১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। বর্ণিল পোশাকে অংশগ্রহণকারীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহম্মেদ, অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ হিসেবে আয়োজন করা হয় পান্তা-ইলিশের বিশেষ আপ্যায়নেরও। সব মিলিয়ে আয়োজনটি ছিল আনন্দঘন ও প্রাণবন্ত।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, “নববর্ষ বাঙালির জীবনে একটি বিশেষ দিন। এই দিনে আমরা পুরোনো গ্লানি ঝেড়ে ফেলে নতুন আশায় পথচলা শুরু করি। আজকের আয়োজন তারই প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন, “এ ধরনের অনুষ্ঠান আমাদের সংস্কৃতি চর্চা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

শোভাযাত্রা শেষে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহালছড়ির মানুষ উদযাপন করে বাংলা নববর্ষ ১৪৩২।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

শুভ নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মহালছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

০১:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫