
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা), ডুমুরিয়া প্রতিনিধি
ইসলামি নারী শিক্ষার জ্ঞানের আলোকবর্তিকা ছড়িয়ে দিতে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের গোনালী গ্রামে তাক্ওয়া নুর মহিলা হাফিজা মাদ্রাসার শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৩ টায় গোনালী গ্রামীণ টাওয়ারের পাশে মাদ্রাসা চত্বরে তাক্ওয়া নূর মহিলা হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ যাকারিয়া খানের সভাপতিত্বে ও খান আরিফুজ্জামান নয়ন এর সঞ্চালনায় এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী চিন্তবিদ অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।
বিশেষ অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস.এম জাহাঙ্গীর আলম,ইউপি সদস্য মোক্তার হোসেন,প্রভাষক মোঃ আব্দুর রব জোয়াদ্দার,প্রেসক্লাবের সদস্য শেখ সিরাজুল ইসলাম,এস কে বাপ্পি,মাওলানা মোতলেবুর রহমান,হাফেজ মোকবুল হোসেন,মাষ্টার বিএম মিজানুর রহমান,ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল রিসোর্স সেন্টারের মডেল কেয়ারটেকার মোঃ সাইদুর রহমান,শিক্ষক মোঃ আবু সাঈদ বিশ্বাস,মোঃ হায়দার খান,হাফেজ ইসলাম মোড়ল প্রমুখ।
আরোও উপস্থিত ছিলেন, মোঃ বজলুর রহমান খান,শেখ সিরাজুল ইসলাম,এবিএম নাজিমউদ্দীন,
খান আতিয়ার রহমান,আব্দুল হালিম খান,মোঃ গফ্ফার শেখ, মোঃ মুনসুর মোড়ল,ওলিয়ার রহমান খান, সাইদুল ইসলাম গাজী,মুজিবার রহমান খান,মোঃ আলমগীর সরদার সহ এলাকার ধর্মপ্রাণ মুসাল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির তার বক্তব্য বলেন,তাক্ওয়া নূর মহিলা হাফিজা মাদরাসা অত্র অঞ্চলের ইসলামী নারী শিক্ষার ক্ষেত্রে একটি নতুন দ্বার উন্মোচন করেছে।নারীদের ইসলামী শিক্ষা অর্জনে এ প্রতিষ্ঠানটি সফলতার সাথে এগিয়ে যাবে এমন প্রত্যাশা রইল।আমরা সকল সময়ে এ প্রতিষ্ঠানটিকে সার্বিক বিষয়ে সহযোগিতা করবো,ইনশাল্লাহ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যশোর জেলার মনিরামপুরের মাসনা মাদ্রাসার হেফজ বিভাগের সাবেক শাখা প্রধান হাফেজ মাওলানা আবদুল্লাহ মাহমুদ।
প্রতিনিধির নাম 



















