ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

গাজায় গণহত্যার প্রতিবাদে কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে খুলনার কয়রা উপজেলায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টার দিকে উপজেলা সদরে ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজের নেতৃত্বে ঘণ্টাব্যাপি এই কর্মসূচি পালিত হয়।
মিছিলটি উপজেলা সদরের কপোতাক্ষ কলেজের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল “ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো।
এ সময় উপজেলা ছাত্রদল নেতা মামুন হোসেন, তৌহিদুজ্জামান, আম্মার হোসেন রাজু, সুমন, মেহেরাব হোসেন, রাসেল, নাজমুল, রায়হান, জুবায়ের, সুরুজ, রেজা ও শিহাব আদনানসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ বলেন, আমরা ফিলিস্তিনের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি। ইসরায়েলের এই বর্বর হামলা মানবতা ও ন্যায়বিচারের বিরুদ্ধে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কর্মসূচির মাধ্যমে ছাত্রদল ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং তাদের প্রতি চলমান সহিংসতার অবসান দাবি করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

গাজায় গণহত্যার প্রতিবাদে কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

০৭:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫