ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

সোমবার (০৭ এপ্রিল) বিকালে গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর সমাবেশে মিলিত হয়।

সমাবেশে গুইমারার প্রতিটি মসজিদ থেকে ইমামগণ মুসল্লী নিয়ে মিছিলে অংশগ্রহণ করে।
এসময় বিভিন্ন রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠন বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে আবু বকরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জায়নুল আবদীন, মাওলানা নাঈমুল ইসলাম, ডাক্তার রফিকুল ইসলাম।

সমাবেশ শেষে মুনাজাত করেন জালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা নোমান।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভারতে নামাজরত মুসল্লিদের উপর হামলা, নির্যাতনের তীব্র নিন্দা জানান। সকল মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

০৭:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫