
মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি।
মালদ্বীপে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ মালে মহানগর পূর্বের ঈঁদ পুর্নমিলনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ৩০ শে মার্চ স্হানীয় সময় রাত নয়টায় বাংলাদেশ ফোরাম মালদ্বীপ মালে মহানগর পূর্বের সেক্রেটারি ও ইসলামী সংগীত শিল্পী মোঃমাহবুবুর রহমানের পরিচালনায় ও কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে মালদ্বীপের রাজধানী মালে সাউথ ক্যাফএন্ড রেস্তোরেন্টে এ ঈঁদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাফেজ আবু সাইদের কন্ঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক ছাত্রনেতা মোঃ সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় পাঠাগার ও প্রকাশনা সম্পাদক
সংগঠক মোহাম্মদ দিদারুল আলম ভূঁইয়া,
কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ মাসুদুল ইসলাম মাসুদ
কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য
মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া
মহানগর পশ্চিমের সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও সেক্রেটারি মোঃ নুর উদ্দিন
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সাজ্জাদ হোসেন বলেন রমজান মাস থেকে তাকওয়া অর্জন করে ও তাকওয়ার চেতনায় উজ্জীবিত হয়ে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মন জুড়ানো মনমুগ্ধকর ও মাধুর্য পুণ্য ইসলামিক সংগীত পরিবেশন করেন । মোহাম্মদ মাহবুব হোসেন । মোঃ আরমান হোসেন। আব্দুল কাইয়ুম। মোঃ কামাল উদ্দিন প্রমুখ। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিনিধির নাম 



















