ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটে সুফিয়া আমজাদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাগেরহাটে সুফিয়া আমজাদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপারা ইউনিয়নের মগরাহাট বাজারে সুফিয়া আমজাদ ফাউন্ডেশন কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সুফিয়া আমজাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাসুমুল হক উপস্থিত থেকে ৩ শতাধিক অসহায় পরিবারকে ঈদের উপহার ও ৬টি পরিবারের হাতে গৃহ নির্মাণ সামগ্রী তুলে দেন।
এ সময় বিএনপি নেতা মোল্লা আব্দুল মতিন, মোহাম্মদ সাহেব আলী, গৌর চন্দ্র পাল, শেখ সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাসুমুল হক বলেন, সুফিয়া আমজাদ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব অসহায় মানুষের জন্য ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এছাড়া ছয়টি পরিবারকে গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন প্রদান করা হয়েছে।
আগামীতেও ফাউন্ডেশন এর পক্ষ থেকে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাগেরহাটে সুফিয়া আমজাদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

০৭:১৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫