ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মহালছড়ি সেনা জোন কতৃক অসহায়দের বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ 

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধিঃ  

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহালছড়ি সেনা জোনের পক্ষ থেকে অসহায়, গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০:০০ ঘটিকায় মহালছড়ি টিএনটি পাড়া থেকে শুরু করে উপজেলার শান্তি নগর,চৌংড়াছড়ি,টাউনহল,মোহাম্মদপুর,নার্সারীপাড়া,সিলেটি পাড়া এলাকায় পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেন মেজর সামিউল সামি(পিএসসি) এবং লেফটেন্যান্ট মির্জা সাইফুল্লাহ খালিদ সহ জোনের একটি সেনাদল।

ঈদ উপহার গ্রহণ করে খুশিতে আত্মহারা হয়ে সেলিটি পাড়ার অসহায় স্বামী-সন্তানহীন বৃদ্ধা আছিয়া বেগম বলেন, আল্লাহর কাছে দোয়া করি এই মহৎ কাজে যে মানুষ গুলো সম্পৃক্ত হয়েছেন, আমাদের মত অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। ঈদ সামগ্রী গুলো দিয়ে আমাদের ঈদ অনেক সুন্দর হবে। কৃতজ্ঞতা জানাই জোনের প্রতি।

ত্রাণ বিতরণ শেষে লেঃ মির্জা সাইফুল্লাহ প্রতিদিনের সংবাদকে জানান, বাংলাদেশ সেনাবাহিনি সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, বর্তমানে সে কার্যক্রম চলমান এবং ভববষ্যতেও থাকবে, পবিত্র মাহে রমজান শেষে ঈদ সকল মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে কিন্তু সমাজের কিছু মানুষ অভাব অনটনের কারণে সে আনন্দ থেকে বঞ্চিত হয়, এই বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতেই পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার হাতে তুলে দিয়ে এসেছি,যাতে কেন অসহায় মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয় । আমাদের এই সামান্য ঈদ উপহার কিছুটা হলেও মুখে হাসি ফোটাবে বলে আশা ব্যক্ত করি । 

উপজেলার পাঁচটি গ্রামে প্রায় অর্ধশতের বেশি অসহায় গরিব মানুষকে এই ঈদ উপহার বিতরণ করেন মহালছড়ি সেনা জোন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মহালছড়ি সেনা জোন কতৃক অসহায়দের বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ 

০৭:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫