
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় মাসব্যাপী মাহে রমজান উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১ টায় ডুমুরিয়া জমাদ্দার মার্কেটে মানবাধিকার অফিসের হলরুপে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুইজ প্রতিযোগিতার উদ্যোগক্তা বহুমুখী প্রতিভার অধিকারী বিশিষ্ট সমাজসেবক দানবীর আলহাজ্ব অধ্যাপক মুফতি আঃ কাইউম জমাদ্দার।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি বিএনপির নেতা আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদ্দার।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস মুফতি আব্দুল হাকিম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, বালিয়াখালী তাসলিমা বেগম মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিনুর ইসলাম, নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, মুফতি হাবিবুর রহমান গাজী, মাওলানা আজিজুর রহমান মোল্লা, ডুমুরিয়া উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ ওহিদুজ্জামান, ডুমুরিয়া মডেল মসজিদের খাদেম মাওলানা আতাউল্লাহ, হাফেজ তরিকুল ইসলাম,প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান,মাওলানা আমিরুল ইসলাম,হাফেজ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য আরিফুজ্জামান নয়ন।
প্রতিনিধির নাম 



















