ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে গনহত্যা দিবস পালিত

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক যথাযোগ্য মর্যাদায় গনহত্যা দিবস ২০২৫ পালন করা হয়। হাইকমিশনের হলরুমে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্যবর ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মো: সোহেল পারভেজ।
অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করে শোনান দোতালয়ের কল্যাণ সহকারী জনাব আল মামুন পাঠান। অত:পর স্বাগত বক্তব্য প্রদান করেন মিশনের তৃতীয় সচিব জনাব মো: জিল্লুর রহমান। তিনি তার বক্তব্যে গনহত্যা ও নৃশংসতার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধান অতিথি ভারপ্রাপ্ত হাইকমিশনার তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে গনহত্যায় নিহত শহীদ ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এই নারকীয় হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তিনি প্রবাসী বাংলাদেশীদের স্বাধীনতার চেতনা ধারন করে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান। ভবিষ্যত প্রজন্মকে গনহত্যা ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিতকরণের বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলার জন্য মান্যবর হাইকমিশনার সকলকে একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান। সবশেষে তিনি গনহত্যায় নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

দোতলয়ের কন্সুল্যার সহকারী জনাব ইবাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে গনহত্যা দিবস পালিত

০৯:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫