ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটে রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রউফুল ইসলাম ঝন্টুর আত্মার মাগফেরাত কামনা করে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ মার্চ) অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শমসের আলি মোহন, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, খান মনিরুল ইসলাম, সরদার অহিদুল ইসলাম পল্টু, অ্যাডভোকেট আসাদুজ্জামান, এস্কেন্দার হোসেন, মাহবুবুর রহমান টুটুল, সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, মোশারফ হোসেন মন্টু, এডভোকেট মনজুর মোরশেদ লালন, সরদার লিয়াকত আলী, সরদার জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান তুহিন, শেখ হাফিজুর রহমান হাফিজ, সিকদার হারুন আল রশিদ, সুজন মোল্লা, শাহিদা আক্তার, জাহিদুল ইসলাম শান্ত সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো।

প্রধান অতিথির বক্তৃতায় এম এ সালাম বলেন, বিএনপি চেয়ারপারসন আপোষহীন জননেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, হিংসা বিদ্বেষ হানাহানি পরিহার করে দেশ গঠনে সবাই ঐক্যবদ্ধ হন। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। সালিশ বিচারে সম্পৃক্ততা কম রাখুন, প্রশাসনকে সহায়তা করুন। ইফতারির আগ মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্থতায় দোয়া করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটে রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

০৮:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫