
স্টাফ রিপোর্টার :
ইসলামী আন্দোলন বাংলাদেশ গুইমারা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ বিকালে গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে উপজেলা সভাপতি মোঃ মাগফার হোসেনের সভাপতিত্বে জেলা যুব আন্দোলনের দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক কে এম নাঈমুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা মাওলানা সানাউল্লাহ নুরী মাহমুদী বিশেষ অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ ও জেলা যুব আন্দোলনের সভাপতি মোঃ জামাল মৃধা প্রমুখ ।
এসময় ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলার আমির ডাক্তার রফিকুল ইসলাম, নায়েবে আমির মোস্তাফিজুর রহমান, মিডিয়া সম্পাদক আবু বকর, জাতীয় নাগরিক পার্টির গুইমারা উপজেলা আহবায়ক শেখ মোঃ রাসেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
এসময় গুইমারা উপজেলার ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও ধর্মপ্রান মুসলমানগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুসলিম উম্মাসহ দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিনিধির নাম 



















