
মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি
প্রিন্সিপ্যাল গ্রুপের “গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল-২০২৫” অনুষ্ঠিত। শনিবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর খিলক্ষেত বাসাবো কমিউনিটি সেন্টারে এ গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মদিনার জামাতের উজ্জ্বল নক্ষত্র মাওলানা মুহাদ্দিস মো. শরীফ উল্লাহ্, র, সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব হজরত মাও. ক্বারী হাবিব উল্লাহ্ বেলালী।
প্রধান অতিথির বক্তব্যে মদিনার জামাতের শুভাকাঙ্ক্ষী মাওলানা বেলালী বলেন, সততার মাধ্যমে ব্যবসা করলে মানুষের ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুহাদ্দিস শাহ্ আবু নছর মোঃ সাইফুর রহমান খন্দকার। পীর সাহেব মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ মুরাদনগর কুমিল্লা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওবায়েদ উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সহ বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা চাই প্রিন্সিপ্যাল গ্রুপ সুনামের সহিত অগ্রগতির মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি । এবং আমরা আশাবাদী প্রিন্সিপ্যাল গ্রুপ দেশ এবং জনগণের কল্যাণের স্বার্থে ভূমিকা রাখবে।
প্রিন্সিপ্যাল গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব অর্গানাইজেশন স্টাটিজি এন্ড লিডারশীপ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ, কর্ণেল মো. মোশারফ হোসেন, মদিনার জামাতের সম্মানিত খলিফা আলহাজ্ব হযরত মাওলানা অধ্যক্ষ ড. বদিউল আলম সরকার ঢাকা, সহ অসংখ্য আলেম-ওলামা হাফেজ ক্বারী সহ গ্রুপের অসংখ্য গ্রাহকেরা এ সময় উপস্থিত ছিলেন৷ এবং পরিশেষে প্রিন্সিপাল গ্রুপের উন্নতিও সমৃদ্ধি কামনা করে ও প্রিন্সিপাল গ্রুপের প্রধান উপদেষ্টা মদিনার জামাত কামাল্লার হজরত পীর সাহেব হুজুর (রহঃ) রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিনিধির নাম 



















