ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রামপালে আকরাম মুন্সীর জায়গা দখল চেষ্টার অভিযোগ

বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট রামপালের চিত্রা গ্রামের দরিদ্র আকরাম মুন্সীর ভােগদখলীয় জায়গা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী আকরাম হোসেন বাগেরহাটের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার চিত্রা গ্রামের আকরাম হোসেন চিত্রা মৌজার এসএ ৯৫ খতিয়ানের এসএ ৩১৮/৭৪৭ দাগের মোট ২.৩০ একর জমির মধ্যে ০.৬০০০ একর জমি প্রাপ্ত হন। কিন্তু প্রতিপক্ষ একই এলাকার মৃত মোস্তফা মল্লিকের ছেলে কামাল উদ্দিন মল্লিক, জব্বার আলীর ছেলে সাহেব আলী শেখ, সাহেব আলীর ছেলে রেজোয়ান শেখ ও ছাদ্দাম শেখ সীমানা ঠিক নেই বলে বাড়ীতে প্রবেশ করে পুকুরে থাকা মাছ, গাছে থাকা নারকেলসহ জমিতে থাকা ফসলাদি লুটপাট করে নিয়ে যায়া। প্রতিপক্ষদের বাড়ী আকরামের সীমার কাছে হওয়া তারা জমির আইল ঠিক নেই এই অজুহাতে জমি দখলের অপচেষ্টা চালায়। ভাক্তভোগী আকরাম অভিযোগে জানান, চিত্রা মৌজার এসএ ২৯১ নং খতিয়ানের ৩১৮ দাগের মোট জমি ২.৩০ একরের মধ্যে নালিশী জমির ২.৩০ একর জমি ভূয়া খতিয়ানভূক্ত হয়েছে। যা এনিমিভূক্ত। প্রতিপক্ষ পুরো জমি তাদের নিজেদের দাবী করে ভোগদখল করার চেষ্টা করে আসছে। জমি নিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে বিবাদীদের বিরুদ্ধে ১৩/২০১২ নং একটি মামলা চলমান রয়েছে। মামলা থাকার পরেও প্রতিপক্ষ জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় তাদের কাছে আকরাম নিরাপদ নন বলে জানান, তিনি প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ কামাল ও সাহেব আলীর কাছে জানতে চাইলে তারা বলেন, আকরাম মুন্সী কোন জমি পাবেন না, জমির মালিক জেহাদ হোসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

রামপালে আকরাম মুন্সীর জায়গা দখল চেষ্টার অভিযোগ

১০:২৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫