
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
৯০ এর ছাত্রদল ফোরাম বাগেরহাট জেলা কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান তুহিনের নামে মামলা দায়ের এর প্রতিবাদে শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৯০ এর ছাত্রদল ফোরাম বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মইন উদ্দীন আহমেদ মইন। এ সময় জেলায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দান করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব তালুকদার শহিদুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরীফ মোস্তফাজামান লিটু, পৌর বিএনপি’র সদস্য সচিব সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা গোলাম মোস্তফা, সৈয়দ জাহিদুল ইসলাম জাহিদ, জামিল আক্তার মিঠু, শেখ নজরুল ইসলাম, মল্লিক মোবাশ্বের হোসেন রুবেলসহ ৯০ এর ছাত্রদল ফোরাম বাগেরহাট জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ, ৯০ এর ছাত্রদল ফোরাম বাগেরহাট জেলা কমিটির সহ-সভাপতি এবং রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনের নামে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, অনতিবিলম্বে মামলা থেকে তুহিনের নাম বাদ দিয়ে প্রকৃত দোষীদের আসামি করে বিচারের আওতায় আনারও দাবী জানান তারা। সংগঠনের অন্যতম নেতা মিঠুর উপর যাত্রাপুরের সন্ত্রাসীরা হামলা করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার তীব্র নিন্দা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা। বিভেদ নয় ঐক্যই হচ্ছে সংগঠনের মেরুদন্ড, সেই মেরুদন্ডকে শক্তিশালী করতে সাবেক ছাত্রদল নেতাদের বিপদে আপদে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সাবেক এই ছাত্রনেতারা।
প্রতিনিধির নাম 



















