
নাজমুল ইসলাম সৈকত, পাথরঘাটা (বরগুনা)
বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে রমাদ্বানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা মুন্সিরহাট বাজারে এ আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পাথরঘাটা উপজেলার সভাপতি মো. নাসির উদ্দিন মুসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশনের বরগুনা জেলার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলার আমীর অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, উপদেষ্টা ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান, পাথরঘাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাসুদুল আলম, বরগুনা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফ, পাথরঘাটা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্ঠা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যান ফেডারেশনের পাথরঘাটা উপজেলা সেক্রেটারি মো. সুলাইমান।
প্রতিনিধির নাম 



















