ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে অবৈধ বালু পরিবহনের দায়ে দুই শ্রমিকের তিন দিনের কারাদণ্ড

মোঃ মাহফুজুর রহমান সরকার ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে বালু পরিবহনের অপরাধে দুই শ্রমিককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৩ মার্চ ) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

জানাযায়, উপজেলায় পাশে দিয়ে প্রবাহিত করতোয়া নদীর শালিকাদহ এলাকা থেকে ট্রাক্টর দিয়ে অনুমোদনহীনভাবে বালু পরিবহন করছিলেন শ্রমিক শ্রী পল্লব কুমার(২৪) ও শাহিদ হোসেন(২০)। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে অবৈধ বালু পরিবহনের দায়ে দুই শ্রমিকের তিন দিনের কারাদণ্ড

০৪:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫