
শফিক ইসলাম, উপজেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) মহালছড়ি স্টেডিয়ামে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ ও তিন পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে জেলার সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি,ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার সর্বস্তরের মানুষ।
উল্লেখ্য গত ৫ মার্চ জেলা বিএনপি কতৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলার ৯ টি উপজেলার ইফতার ও দোয়া মাহফিলের নির্ধারিত তারিখ ঘোষণা করেন। নির্ধারিত তারিখ অনুযায়ী মহালছড়ি উপজেলা বিএনপির প্রথম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধির নাম 



















