ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে চুরি।

মোঃ মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

 দিনাজপুরের ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকা মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক শফিকুল ইসলাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘোড়াঘাট থানায় একটি চুরির মামলার প্রস্তুতি চলছে।শনিবার দিবাগত রাতে উপজেলার ডুগডুগীহাটে শফিক শপিং সেন্টারে এ চুরি সংঘটিত হয়। দোকান মালিক শফিকুল ইসলাম শফিক জানান, আমি প্রতিদিনের ন্যায় কেনাবেচা শেষে দোকান বন্ধ করে  তালা দিয়ে বাড়িতে যাই। ঘটনার পরের দিন রবিবার সকাল সোয়া ৭টার দিকে দোকানে এসে দেখতে পাই সংঘবদ্ধ চোরেরা দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় ২০ লক্ষ টাকার সার ও কীটনাশকের মালামাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি ঘোড়াঘাট থানায় অবগত করা হলে পুলিশ চুরি হয়ে যাওয়া দোকানটি পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে চুরি।

০৫:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫