ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

যথাযথ মর্যাদায় মহালছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫

শফিক ইসলাম,মহালছড়ি প্রতিনিধিঃ

“অধিকার, সমতা,ক্ষমতায়ন নারী ও কল্যান উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫।

শনিবার (৮মার্চ) সকাল ১১:৩০ টায় মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‍্যালী পরবর্তী আলোচনা সভার  আয়োজন করে।

সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালেহ্ আহম্মেদের সভাপতিত্বে উপজেলা মৎস কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ রসুল, প্রেসক্লাব সভাপতি দীপক সেন,সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন সহ বিভিন্ন নারী সমিতির সদস্য এবং উদ্যোক্তাগণ।

এ সময় উপজেলার পাহাড়ী ও বাঙ্গালী নারী সদস্যগণ তাদের নারী ক্ষমতায়ন,  সমিতি অগ্রগতি, শিশু শ্রম নিধন,সামাজিক,অর্থনৈতিক,রাজনৈতিক,বৈশিক বিষয়ে নানা বিষয় আলোচনায় তুলে ধরেন।

উল্লেখ্য, ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রে নারী শ্রমিকদের হাত ধরেই সূচনা ঘটে নারী দিবসের। নারীর ক্ষমতায়ন ও ভোটাধিকার প্রতিষ্টায় কয়েকজন সাহসী নারী মুখ্য ভূমিকা পালন করেন। প্রায় ১৫ হাজার নারী সেদিন নিউইয়র্ক সিটির রাস্তায় নেমেছিলেন নারী অধিকার রক্ষায়।

১৯১০ সালের আগস্টে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন।১৭ টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধিতে এতে যোগ দিয়েছিলেন। এ সম্মেলনে জার্মান রাজনীতিবিদ ও সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন প্রতি বছর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সে সভায় সিদ্ধান্ত হয় ১৯১১ সাল থেকে নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। 

১৯১৪ সালে জার্মানিতে প্রথমবার ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। জাতিসংঘ ১৯৭৫ সালে আন্তরিক নারী দিবস উদযাপন শুরু করে। ১৯৭৭ সালে এটি আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে প্রতিবছর 8 ই মার্চ দিনটি ব্যাপকভাবে পালন করা হবে। 

১৯৯৬ কাল থেকে জাতিসংঘ প্রতিবছর নারী দিবসের মূল প্রতিপাদ্য ঘোষণা করে আসছে। 

নারীরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক,সাফল্যগাথা ও লিঙ্গ সমতার মত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে করা হয় এসব প্রতিবাদ্য।

১৯৭৫ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রে পালন করে নারী দিবস। ১৯৭৭ সালে জাতিসংঘ সদস্য দেশকে নারীর অধিকার প্রতিষ্ঠা ও বিশ্ব শান্তির লক্ষ্যে দিবসটি উদযাপনের আহ্বান জানানোর পর থেকে ৮ই মার্চ বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি।বিশ্বের অনেক দেশের সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। বাংলাদেশে ১৯৭১ সালের স্বাধীনতা লাভের পূর্ব থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

যথাযথ মর্যাদায় মহালছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫

০২:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫