
ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি:
অদ্য ২৭/০২/২০২৫ রোজ: বৃহস্পতিবার, সকাল : ১১. ঘটিকার সময় পানছড়ি ৩ বি জি বি লোগাং জোন কমান্ডার লেঃ কর্নেল জনাব মোঃ মফিজুর রহমান ভূঁইয়া পিএসসি, এসএসসি মহোদয় ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সরঞ্জাম ও শিক্ষা উপকরণ বিতরন করেন।
এই সময় ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ গন ও অভিভাবক বৃন্দ উপস্থিত থেকে স্যারকে অভিনন্দন জানান।
উপস্থিত জোন অধিনায়ক মহোদয় ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষনীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন এবং ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষার প্রতি অনুপ্রানীত করেন। ধর্য্য ধারন করে শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার কথা বলেন। শিক্ষকদেরকে বেত্রাঘাত না করার জন্য ও অনুরোধ করেন।
প্রতিনিধির নাম 



















