ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁর মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত দলের এক নেতা আটক

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁ জেলার মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত দলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল ২৫ ফেব্রুয়ারি,ভোর রাতে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক মহাদেবপুর থানার চেরাগপুর গ্রাম থেকে ৭টি ডাকাতিসহ ১৭ টি মামলার আসামি আতাউর রহমান শান্ত বিপ্লব(৩৮) কে গ্রেফতার করা হয়েছে। তার বাবার নাম আব্দুল মজিদ মন্ডল।

নওগাঁ জেলা পুলিশ তাদের প্রেস ব্রিফিংয়ে জানান,বিপ্লব আন্তঃজেলা ডাকাত দলের নেতা। তার বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছি এবং সদর থানায় মোট ১৭টি মামলা রয়েছে। ইতোমধ্যে অস্ত্র মামলায় তার ১৭ বছরের সাজা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, সাম্প্রতিক সময়ে নওগাঁর পত্নীতলা এলাকার সড়কে বাস ডাকাতি ও আত্রাই থানার স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে ডাকাতি সংঘটনের সাথে সে জড়িত। আজ ২৬ ফেব্রুয়ারি তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য যে, তার বিরুদ্ধে ৭টি ডাকাতি, ৪টি চুরি, ২ টি চাঁদাবাজি, ২ টি মাদক, ১টি মারামারি ও ১ টি অস্ত্র আইনে মামলা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁর মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত দলের এক নেতা আটক

০৭:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫