ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পূর্বাচলে রেডিমিক্স-আটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ॥ আহত চার

মোঃ নওয়াব ভূইয়া রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) :

পূর্বাচলের ৩০০ফুট সড়ক নামে পরিচিত ঢাকা-কুড়িল-কাঞ্চন সড়কের রূপগঞ্জের লেংটার মাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আরোবী আক্তার(৩২) ও খাইরুল ইসলাম(৩৫) নামে দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছে। গতকাল ১৯ফেব্রুয়ারি দুপুরে ঢাকাগামী আকিজ গ্রুপের রেডিমিক্স ট্রাকের(ঢাকা মেট্রো-শ-১৪-০৫৫৪)ও কাঞ্চনগামী সিএনজি চালিত অটোরিকশার(ঢাকা মেট্রো-থ-১১-৩৫৯২) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরবী আক্তার লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার উত্তর যুগনী গ্রামের শামিম মিয়ার স্ত্রী। নিহত খাইরুল ইসলাম ময়মনসিংহ জেলা সদরের আব্দুল করিমের ছেলে। আহত অপর তিনজনকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় রেডিমিক্স গাড়ির চালক ফকরুল ইসলাম(৪২) ও তার সহকারী সাহেদুল ইসলামকে(২৮) আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক রেডিমিক্স ট্রাক। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পূর্বাচলে রেডিমিক্স-আটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ॥ আহত চার

০৭:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫