ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

অপারেশন ডেভিল হান্টে বিভিন্ন অপরাধে জড়িত শ্রমিক লীগ নেতা আসাদ আটক, এলাকায় মিষ্টি বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত শ্রমিক লীগ নেতা আসাদ শেখ নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলা সদরের কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লভ গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার আটকের খবরে স্থানীয় কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লব গ্রামের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং কুখ্যাত এই ব্যক্তি গ্রেপ্তার হওয়াতে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন।

স্থানীয়রা জানান, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবুবক্কর এর আত্মীয় আসাদ শেখ স্বৈরাচারী শেখ হাসিনার আমলে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত হন। এলাকায় ১০০ বিঘার একটি ঘের নিয়ন্ত্রণে নেন এবং অল্প সময়ের মধ্যেই অবৈধ পন্থায় বিপুল সম্পত্তির মালিক হয়ে যান। ভয়ে এলাকার কোন লোক তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় নাই। অপরদিকে, আসাদ শেখের ছেলে আয়েজ শেখও বিতর্কিত। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলা মারপিটের অভিযোগ রয়েছে।

স্থানীয়রা আরো জানায়, আসাদ শেখের ভাই যুব শেখের বিরুদ্ধেও রয়েছে নানান অপরাধের অভিযোগ। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের হুমকি ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকার মসজিদে মাইকিং করে ডাকাতি সংক্রান্ত গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান রুবেলকে মারধর করে গুরুতর আহত করে তারা। এলাকায় মসজিদ ও মন্দির পাহারা দেওয়ার জন্য গঠিত টিমের সদস্যরাও আসাদ শেখ ও তার সহযোগীদের হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অপারেশন ডেভিল হন্টের অংশ হিসেবে সদর উপজেলার রাধাবল্লব গ্রাম থেকে আসাদ শেখ নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নানান অপরাধ মূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

অপারেশন ডেভিল হান্টে বিভিন্ন অপরাধে জড়িত শ্রমিক লীগ নেতা আসাদ আটক, এলাকায় মিষ্টি বিতরণ

১১:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫