
মোঃ নওয়াব ভূঁইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
গতকাল ৮ই ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩ ঘটিকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশের সভাপতিত্ব করেন জনাব আবু মোহাম্মদ মাসুম, সাবেক সিনিয়র সহ সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির- সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসির উদ্দিন- সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি, জনাব শরীফ আহমেদ টুটুল – যুগ্ম আহবায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি, জনাব মোশাররফ হোসেন, জনাব মাহবুব রহমান,জনাব মাহমুদুর রহমান, জনাব মশিউর রহমান টিপু – সাবেক সাধারণ সম্পাদক রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি, জনাব আফজাল হোসেন আজাদ, জনাব শাহেদ প্রধান সহ আরো অনেকে।
উপস্থিত বক্তারা বলেন ৩১ দফা এটা রাষ্ট্রের দফা। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে ৩১ দফা পালন করব।
প্রতিনিধির নাম 



















