
নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি,নওগাঁ:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গতকাল বিকাল ৫ টার সময় বদলগাছী উপজেলার মথুরাপুরের পশুরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব তার প্রেস ব্রিফিংয়ে জানান,১ লা ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল ৫ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পশুরামপুর এলাকা হতে নেশা জাতীয় ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ হোসাইন (২৯), পিতা-মোঃ দেলোয়ার হোসেন,সাং-পরশুরামপুর, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ, ২। মোঃ সাহাদাত হোসেন শামীম (২০), পিতা-মোঃ ফরহাদ হোসেন, সাং-পশুরামপুর, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ ও ৩। মোঃ ছামীউল হাসান (১৯), পিতা-মোঃ মামুনুর রশিদ, সাং-গনিপুর, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাটগণকে গ্রেফতার এবং পলাতক আসামী মোঃ রাসেল (২৮) পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-পশুরামপুর, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ।
গ্রেফতারকৃত আসামী হোসাইন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ গ্রেফতারকৃত আসামী সাহাদাত, ছামিউল ও পলাতক আসামী রাসেল এর মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল গ্রেফতারকৃত আসামী হোসাইন, সাহাদাত, ছামিউল ও পলাতক আসামী রাসেল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে ১ লা ফেব্রুয়ারি নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পশুরামপুর এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হোসাইন, সাহাদাত ও ছামিউল কে আটক করে এবং পলাতক আসামী রাসেল কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে হোসাইন, সাহাদাত ও ছামিউল এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়।
প্রতিনিধির নাম 



















