
মোঃ ইসমাইল হোসেন সজীব, চাটখিল নোয়াখালীঃ
নোয়াখালী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে ১ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২ টায় উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা
ডাঃ খোন্দকার মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও খিলপাড়া কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত প্রধান রতনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও চাটখিল-সোনাইমুড়ি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন।
আরো বক্তব্য উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার শহীদুল আহমেদ নয়ন,উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবু হানিফ,উপজেলা যুবদল সভাপতি জহির উদ্দিন বাবর।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি যুগ্মসম্পাদক মোস্তফা কামাল,পৌর বিএনপির আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম,সদস্য সচিব পৌর বিএনপি এহসানুল হক মাসুদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিস আহমেদ হানিফ সহ উপজেলা ও পৌরসভা যুবদল নেতৃবৃন্দ।
প্রতিনিধির নাম 



















