ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটে আওয়ামীলীগ নেতাকে ওয়ার্ড কমিটিতে সদস্যপদ দেওয়ার প্রতিবাদে মানববব্ধন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে আওয়ামীলীগের এক নেতাকে ওয়ার্ড কমিটিতে সদস্যপদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বেলা বারোটায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা সদরের কাড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি’র সমর্থকেরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান এবং জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্কর এর একান্ত আস্থাভাজন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য আব্দুল্লাহ আল মামুনের সদস্য পদ বাতিলের দাবি জানান।

বিএনপি সমর্থকেরা জানান, টাকার বিনিময়ে পদ কিনে নিয়েছেন আব্দুল্লাহ আল মামুন। বিগত দিনে সে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। সে পৌর মেয়র খান হাবিবুর রহমান ও খান আবু বক্কর এর আস্থাভাজন ব্যক্তি ছিলেন। সে আওয়ামী লীগের সকল মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছে। কাড়ি কাড়ি টাকা কামিয়েছে। অত্যন্ত কৌশলে বিএনপি নেতাদের টাকা দিয়ে ম্যানেজ করে ওয়াড ওয়ার্ড বিএনপি’র সদস্য পদ ভাগিয়ে নিয়েছে। অনতিবিলম্বে তার সদস্যপদ বাতিলের দাবি জানান তারা।

মানববন্ধনে আব্দুল্লাহ আল মামুন এর সাথে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন কর্মকান্ডের ছবি প্রদর্শন করে তারা। এ সময় উপস্থিত ছিলেন শেখ আসাদুজ্জামান, আব্দুল কাদের, বাগেরহাট পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাতেমা পান্না, মুজিবর শেখ, জালাল শেখ, আলতাফ সেখ, বাবু শেখ সহ শতাধিক বিএনপি সমর্থক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাগেরহাটে আওয়ামীলীগ নেতাকে ওয়ার্ড কমিটিতে সদস্যপদ দেওয়ার প্রতিবাদে মানববব্ধন অনুষ্ঠিত

০৬:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫