ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুইমারাতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি

খাগড়াছ‌ড়ির গুইমারাতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হ‌য়েছে।

২৯ জানুয়ারী বুধবার বিকাল ৩ টায় গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় মারমা ছাত্র ঐক্য ছাত্র পরিষদ এবং গুইমারা বাজার একাদশ অংশগ্রহণ ক‌রে।

এ‌তে নির্ধারিত সময়ে গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। মারমা ছাত্রঐক্য দলকে ৪-৫ গোলে পরাজিত করে গুইমারা বাজার একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গুইমারা সম্প্রীতি যুব সংঘের আ‌য়োজ‌নে অনু‌ষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে পুরস্কার বিতরণ ক‌রেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে ওয়াদুদ ভূঁইয়া ব‌লেন, পাহাড়ে সম্প্রীতি বাড়াতে এসব খেলাধুলার আয়োজন। সকলে মিলেমিলে বসবাস করার আহবান জানিয়ে তিনি আরো বলেন সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে আশাবাদ ব‌্যক্ত ক‌রেন ।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো.সাইফুল ইসলাম সোহাগের সভাপ‌তি‌ত্বে ও উপজেলা বিএনপি,র সাধারণ সম্পাদক আরমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব, জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

গুইমারাতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

০৬:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫