ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মানিকছড়িতে বাবাকে হত্যা করলো ছেলে 

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি মানিকছড়ির ময়ুরখীল এলাকায় পারিবারিক কোন্দলনের জেরে পিতা বিনোদ বিহারী মজুমদারকে (৭২) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্ম জখম করে তার ছেলে খোকন মজুমদার (৩৫)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ময়ুরখীল এলাকায় এই ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর আত্মীয়-স্বজনেরা চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাবা। ঘাতক বড় ছেলে বর্তমানে পলাতক রয়েছে। বাবার লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।

এলাকাবাসী জানান, প্রশাসনের কাছে সবার চাওয়া  এই ঘটনার যেনো সুষ্ঠ তদন্ত হয়, পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা যে খতিয়ে দেখে। এছাড়াও দ্রুত ছেলেকে আটক করার অনুরোধ জানানো হয়।এ নিয়ে এলাকায় আতংক দেখা দিয়েছে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, এই ঘটনার সংবাদ পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মানিকছড়িতে বাবাকে হত্যা করলো ছেলে 

০৯:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫