
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
কক্সবাজার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার হেফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তারে ফযীলত প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি )রাত ৮ টায় বড়বিল এমদাদীয়া আজিজুল উলুম মাদ্রাসা সংলগ্ন আল-নজির জামে মসজিদে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
আল নজির ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল রাজ্জাকের পরিচালনায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ডঃ শাইখ আল্লামা হারুন আজিজী নদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তারে ফযীলত দস্তারবন্দী প্রদান করেন মুজাহিদে মিল্লাত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
এ সময় আল নজির ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা আজিজুল হক মাক্কী, কক্সবাজার জেলা হেফাজত ইসলাম মহা সচিব মাওলানা ইয়াসিন হাবীব,মাওলানা কেফায়েত উল্লাহ,মাওলানা ইসমাইল হাফেজ মাওলানা আবদুল্লাহ ,মাওলানা আবদুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 



















