ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৫

খান আরিফুজ্জামান(নয়ন)ডুমুরিয়া(খুলনা), প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে উপজেলার চাকুন্দিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।মৃত যুবক হলেন, সাতক্ষীরা জেলার মধুমোল্লার ডাংগী এলাকার গোলাম মোস্তফার ছেলে মফিজুল ইসলাম। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খর্ণিয়া হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম বলেন, রবিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে একটি ভ্যান চুকনগর থেকে চারজন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি বাস খুলনার দিকে আসছিল। ভ্যান সাইড না দেয়ায় আগের দিকে যেতে গেলে বাসটি খাদে পড়ে যায় এবং ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর হন। যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করলে মফিজুল ইসলাম মারা যান। বাকিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৫

০৬:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫