ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ সম্পূর্ণ

ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :

“শিক্ষিত মা এক সুরভিত ফুল, একটি ঘর যেন এক একটি স্কুল” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মা ও অভিভাবক সমাবেশ আয়োজন করেন পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আসমা আক্তার।

অদ্য ১৪ই জানুয়ারি ২০২৫ ইং, রোজ মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকার সময় পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানুয়ারি মাসের প্রথম মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পড়ালেখা সহ বিদ্যালয়ের সার্বিক বিষয়ে অভিভাবকদের সাথে আলোচনা ও শিক্ষার্থীদের মাঝে ইউনিসেফ কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার এডিন চাকমা, উপজেলা ইউআরসি কর্মকর্তা নুরুল করিম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপাশা সরকার, সহকারী শিক্ষক মাসুদ আলম, আকলিমা খাতুন, মোসাঃ রহিমা বেগম, বিউটি আক্তার, অর্পনা চাকমা, কাজলী সাহা, পারভিন আক্তার, শিমু তালুকদার, ফেন্সি ত্রিপুরা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ।

মা ও অভিভাবক সমাবেশে সহকারি উপজেলা শিক্ষা অফিসার এডিন চাকমা বলেন অভিভাবক সমাবেশ মূলত অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের পড়ালেখা এবং নৈতিক আচার আচরণ যেন আরো ভালো হয় সেই বিষয়কে লক্ষ্য রেখে। এই জন্য অবশ্যই অভিভাবক সমাবেশে আপনাকে শিক্ষার্থীর প্রাত্যহিক পড়া ও বাড়ির কাজ সম্পর্কে আলোচনা করেন। এর পাশাপাশি শিক্ষার্থীরা কিভাবে মানুষের মতো মানুষ হবে ও সমাজের ভালো কাজে নিজেকে যুক্ত করবে তার সম্পর্কে উপদেশ প্রদান করেন ।

প্রধান শিক্ষক বিপাশা সরকার বলেন আপনারা সবাই অবগত আছেন প্রত্যেক মাসের আমরা অভিভাবক সমাবেশের আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এবার জানুয়ারি মাসের অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাদের সকল ব্যস্ততার মধ্যে আমাদের এই মা ও অভিভাবক সমাবেশে অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ সম্পূর্ণ

০৮:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫