ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁ জেলার বদলগাছীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১২ জানুয়ারী,রবিবার দুপুরে বদলগাছী উপজেলার বদলগাছী-জয়পুরহাট সড়কে মথুরাপুর ইউনিয়নের তালতলি মোড় এলাকায় এবং এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আমিনুর ইসলাম মন্টু (৬৫) ঐতিহাসিক পাহাড়পুর ইউপির খোজাগাড়ী (সন্ন্যাসতলা) গ্রামের মুজাফফর হোসেনের ছেলে।এবং পেশায় সে ঐতিহাসিক পাহাড়পুর বাজারের একজন হোটেল ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত ভ্যান যাত্রী নিয়ে গোবরচাঁপা মোড় থেকে সন্যাসতলা বাজারের দিকে যাচ্ছিল।পথে তালতলি মোড় এলাকায় পৌছলে হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে গেলে যাত্রীরা সবাই সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় সামনের দিক থেকে বেপরোয়া গতিতে আশা একটি সিনএনজি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মন্টুর মৃত্যু হয় এবং আহত হন আরো দুইজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।
অপর দুর্ঘটনায় মিঠাপুর টু ভান্ডারপুর রাস্তায় ইট বোঝাই ট্রলির উপর থেকে পড়ে গিয়ে নিজ গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছেলে মিঠাপুর ইউনিয়নের অন্তর্গত ০৩ নম্বর ওয়ার্ডের রহিমপুর গ্রামের খোকশাবাড়ী এলাকার মোঃ আমু হোসেনের ছেলে জয় হোসেন (২০)। 
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তালতলির দুর্ঘটনার পর সিএনজিসহ চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বদলগাছীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু

০৭:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫